সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আব্দুলশা পাড়ায় টাইগার (৪) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে ওই ঘটনা ঘটে। টাইগার ওই গ্রামের মিজানুর রহমানের পুত্র।
জানা গেছে, শিশু টাইগার খেলতে গিয়ে এক সময় সবার অজান্তে পানিতে গোসল করতে নামে। সেখানে পানিতে ডুবে সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।