• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী টেলিফোন এক্সচেঞ্জ অফিসের উপসহকারী প্রকৌশলীর অনিয়ম

Oniফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরে স্থাপিত টিএন্ডটি অফিসে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবেদুর রহমান দীর্ঘ ৬ বৎসর ধরে একই স্থানে মাইক্রোওয়েভ স্টেশনে কর্মরত আছেন। এখানে চাকরী করত অবস্থায় তিনি বিভিন্ন অনিয়ম দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, মাইক্রোওয়েভ স্টেশনের ভিতরে আবাসিক কোয়াটারের পানি সরবরাহের ব্যবস্থায় পানির পাইপ গুলি তুলে অন্যত্র ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন এবং আবাসিক কোয়াটারের জানালা, দরজা, জানালার গ্রীল, খুলে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন। টিএনটির ভিতরে অবস্থিত পুকুরটি প্রতিবছর বহিরাগত লোককে লিজ প্রদান করে সেখান থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা উত্তোলন করছেন। এছাড়া অফিসের গাছপালা গুলির ডালপালা কেটে খড়ি হিসাবে বিক্রি করে দিচ্ছেন অস্থায়ী নৈশ প্রহরী কাঠ মিস্ত্রি মোঃ মকবুল হোসেনের সহযোগীতায়। এভাবে ফুলবাড়ী টিএনটি অফিসের আবাসিক বাসাবাড়িগুলির সম্পদ হরিলুট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। দেখে মনে হচ্ছে টিএনটি অফিসের কেউ নেই। সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব যাদের উপর দেওয়া হয়েছে তারাই সরকারি সম্পত্তি রক্ষা না করে চুরি করে বিক্রি করে দিচ্ছে। সবকিছু মিলে প্রায় ২লক্ষ টাকার বিভিন্ন মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে মোঃ আবেদুল ইসলাম এর সাথে শনিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অনিয়ম দূর্নীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি জানান সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কারও নেই। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে তা সঠিক নয়। এ দিকে স্থানীয়  বিভিন্ন মহল এসব অনিয়ম দূর্নীতির কারণে তদন্ত সাপেক্ষে প্রয়েজনীয় ব্যবস্থা নিতে উদ্ধর্তন কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ