• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

নীলফামারীর ৪টি ছিটমহলে লাল সবুজের পতাকা

gofur.photo-01.08.15 (2)সিসি নিউজ: শনিবার সকাল ৬টায় সূর্যোদয়ের সাথে সাথেই নীলফামারীর  ৪ টি ছিটমহলে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফুয়ারা খাতুনসহ  জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিট বাজার সাথে সাথেই নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে ভারতীয় ৪টি ছিটমহলের বাসিন্দারা  নিজ নিজ ছিটমহলে একসাথে জ্বালান মুক্তির মোমবাতি। ঢাকঢোল পিটিয়ে নিজ সুরে গান স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী জারি ও ভাটিয়ালী গান। রাতভর তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাত্রি যাপন করেন। আর মধ্যরাতের জন্য ছিটমহলের মিলন মেলায় আয়োজন করা হয় গণ বনভোজনের। ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ৪ টি ছিটমহলের ৫৪৫ জন সদস্যই যেন দেশ স্বাধীনের আনন্দে মেতে উঠলো একসাথে একই সুরে নতুন গোষ্টির মিলন মেলায়। এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা,৩ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ডিমলা থানার ওসি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ