ঢাকা: রাজধানীর জুরাইন এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- খোরশেদ আলম, তার স্ত্রী জহুরা ও তাদের সন্তান রিফাত।
খোরশেদ আলম পরিবারের সঙ্গে রাজধানীর কদমতলী থানার জুরাইন দারোগার বাড়ি মাজারের পাশে বসবাস করেন। তার বাড়ি নওগাঁ জেলার পত্মীতলা এলাকায়।
দগ্ধ খোরশেদের প্রতিবেশী মো. রেজাউল করিম জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘরের পাশে গ্যাসের লাইন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হন। পরে তিনি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস আগুনে তিনজন দগ্ধের সত্যতা নিশ্চিত করেছেন।