• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুর বাইপাসসহ ২২ মহাসড়কে অটো চলাচল নিষিদ্ধ

অটো রিক্সাসিসি নিউজ: যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অটো চলাচল নিষিদ্ধের কথা বলে মন্তব্য করেছেন, সারাদেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনারোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জাতীয় মহাসড়কগুলোতে সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে।

এখন থেকে ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।’ অবিলম্বে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে গত ১ আগস্ট থেকে সারাদেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

এরপর থেকে পরিবহন শ্রমিকদের আপত্তি ও বিক্ষোভের পর ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ বলে জানান মন্ত্রী।

গত কয়েক দিনে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা অনেক কমেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে যেসব সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, সেসব মহাসড়কের পাশে ধীরগতির যানবাহন চলাচলে বাইলেন নির্মাণ করা হবে।’

যেসব সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে:

জাতীয় মহাসড়ক এন-১—কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার)।

এন ২—কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস।

এন ৩—জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট।

এন ৪—জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর।

এন ৫—আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা।

এন ৬—কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর।

এন ৭—দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা।

এন ৮—তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী।

এন ১০২—ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল।

এন ১০৫—মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস)।

এন ৪০৫—এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল।

এন ৫০২—বগুড়া-নাটোর।

এন ৫০৬—রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম।

এন ৫০৭—হাটিকুমরুল-বনপাড়া।

এন ৫০৯—বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী।

এন ৫৪০—নবীনগর-ইপিজেড-চন্দ্রা।

এন ৭০২—যশোর-মাগুরা।

এন ৭০৪—ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া।

এন ৭০৬—চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল।

এন ৮০৪ ও ৮০৮—ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়।

এন ৮০৫—ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া এবং

এন ৮০৬—ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ