• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিসিসি নিউজ: ছয়দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বেলা পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুরং টান সংয়ের আমন্ত্রণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম দেশটিতে সফরে যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, সফরের অংশ হিসেবে ১০ আগস্ট সকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুরং টান সংয়ের সঙ্গে আবদুল হামিদের বৈঠক করার কথা রয়েছে। একই দিন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন টান ডাংয়ের সঙ্গেও তার বৈঠক হবে।

তিনি জানান, সফরে ভিয়েতনামের জাতীয় পরিষদ পরিদর্শন এবং পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। এছাড়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো চি মিন নগরীর পিপলস কমিটির চেয়ারম্যানও তার সঙ্গে দেখা করবেন।

সফর শেষে আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন।

রাষ্ট্রপতির এই সফরে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে আন্তরিক ও সহযোগিতার সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্ব, আস্থা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ