• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

ব্লগার নিলয়: অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

58079_1সিসি নিউজ: ব্লগার নিলয় হত্যার ঘটনায় থানায় জিডি না নেয়ার ব্যাপারে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। শুক্রবার হত্যাকাণ্ডের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের একথা জানান তিনি।

ব্লগার নিলয়ের জিডি না নেয়ার ব্যাপারে পরিবারের অভিযোগের বিষয়ে তিনি জানান, নিহতের পরিবার যে অভিযোগ করছেন ও তার ফেসবুকের স্ট্যাটাসটির ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে নিলয় নীলের গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে গত ১৫ মে নিলয় তার ফেসবুক স্ট্যাসে বলেছিলেন, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে দুজন যুবক তাকে অনুসরণ করে। এ ঘটনায় তিনি থানাতে জিডি করতে গেলে তা নেয়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ