সিসি ডেস্ক: সিলেটে শিশুরাজন,খুলনায় রাকিব সহ সারাদেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে লালমনিরহাটে মানববন্ধন করেছে।
শুক্রবার (৭আগষ্ট) দুপুর ১টার দিকে লালমনিরহাটের মিশন মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে একটি সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনের সভাপতি তন্ময় আহমেদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান।
মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজন অংশ নেয়। এ সময় বক্তারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।