• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

সিসি ডেস্ক : জেলার বোদা উপজেলার বোদা ইউনিয়নের উলিপুকুরী গ্রামে লাবণ্য (৮) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

লাবণ্য ওই গ্রামের মো. আব্বাস মাস্টারের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তার বাবা-মা লাবণ্যকে পুকুরে মাছের খাবার দিতে পাঠায়। দুপুর পর্যন্ত ফিরে না আসায় খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে পুকুর থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার সেন তাকে মৃত ঘোষণা করেন।

বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম আ ব সিদ্দীক পুকুরে পড়ে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ