• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিবাহিত জীবন উপভোগ করছি: রানী

57548_1বিনোদন ডেস্ক: আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর শুধু একটি সিনেমাতেই দেখা গেছে অভিনেত্রী রানি মুখার্জিকে। জানালেন, আপাতত বিবাহিত জীবন উপভোগ করছেন তিনি৤

ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে রানি জানান, বিয়ে তার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলেনি। তবে এখন থেকে কাজের ব্যাপারে খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে চান তিনি।

“আদিত্য আমাকে কোনো কাজেই বাধা দেয় না। কিন্তু আমি আমার কাজের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই। আমি দেখি আমার স্বামী তার কাজের ব্যাপারে কতখানি পরিশ্রমী। আমি এমন কোনো সিনেমায় অভিনয় করতে চাই না, যার ফলে তার সুনাম ক্ষুণ্ণ হবে। আপাতত আমি বিবাহিত জীবন উপভোগ করছি এবং কোনো কাজ করছি না।”

ক্যারিয়ারের দুই দশক পার করা রানিকে শেষ দেখা গেছে অ্যাকশন ফিল্ম ‘মারদানি’তে মারদাঙ্গা এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। জানালেন, আজ থেকে পাঁচ বছর পর তিনি আরও সাহসী সিনেমায় অভিনয় করতে চান। স্বপ্ন দেখেন, তার সঙ্গে শুটিং-এর সেটে আসবে তার বাচ্চারাও।

রানীর দাবী, তার অভিনয় প্রতিভাকে ভালোভাবে কাজে লাগানোর পেছনে হাত রয়েছে স্বামী আদিত্য ছাড়া আরও দুজন মানুষের – তারা হলেন শাহরুখ খান এবং আমির খান।

রানী আরও জানালেন কাজের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টেছে৤

“৩৭ বছর বয়সে এসে আমি ২০ বছর বয়সী নায়িকার অভিনয় করতে চাই না। আমি দর্শককে কোনো ভ্রান্ত ধারণায় রাখতে আগ্রহী নই৤ এমন কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাই যেখানে দর্শক আমাকে দেখতে চায়।”

প্রায় পাঁচ বছরের প্রেম করার পর ২০১৪ সালের ২১ এপ্রিল ইতালির এক গ্রামে গোপনে গাঁটছড়া বাঁধেন আদিত্য চোপড়া এবং রানি মুখার্জি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ