চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে যুবককে আটক ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য ও ভোট রাজনীতিতে তুঙ্গে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায়। এবং উক্ত ঘটনায় ইউপি সদস্য মোঃ মশিউর রহমানকে ফাঁসানোর চেষ্টায় একটি চক্র। বহিরাগতদের হুমকি এলাকায় উত্তেজনা।
জানা গেছে, উপজেলার মাছাবান্দা ফকির পাড়া এলাকায় ২৭জুলাই/২০১৫ সমবার গভীর রাতে দুলাল মিয়ার ছেলে রফিক একই এলাকার আবুতারার বাড়িতে অজ্ঞাত কারনে প্রবেশ করে। আবুতারার বাড়ির লোকজন টের পেয়ে রফিককে আটক করে বেঁধে রাখে। ঘটনাটি জানতে পেরে এলাকার কতিপয় মাতাব্বর ঘটনাটি ধাঁমাচাপা দেয়ার চেষ্টার সাথে সাথে থানাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টাও চালাতে থাকে একটি চক্র। শুরু হয় গ্রাম্য ও ভোট রাজনীতি। এরই জের ধরে দুলাল মিয়া অজ্ঞাত কারনে মেম্বারকেও আসামী করে চিলমারী থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার বাদী দুলাল জানান মামলায় সে মেম্বার মশিউর রহমানকে জরাতে চায় নাই। সে আরো জানান আবু তারা ও তার লোকজন আমার ছেলেকে মারছে। তবে আমি সকল বিষয়ে মিমাংসা চাই কোন গন্ডগল চাই না বলে ছেলে অসুস্থ আছে বলে কেঁদে ফেলেন। ইউপি সদস্য মশিউর রহমান বলেন আমি সু’নামের সাথে প্রায় ২৮ বছর থেমে মেম্বারের দায়িত্ব পালন করে আসিতেছি। গ্রাম্য ভোট রাজনীতির কারনে একটি মহল আমাকে সমাজের কাছে হেয় করার জন্য বিভিন্ন ভাবে আমাকে হয়রানীসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা করছে। তবে এলাকার মোঃ শহিদুল, ফয়জার, মফিজ, নবাব আলী, রুহুল আমিনসহ লোকজন জানান মেম্বার উক্ত ঘটনার সাথে জরিত নয় বরং তিনি সকলকে সব সময় ভালো পরামর্শ দিয়ে থাকেন। অপরদিকে ঘটনাটিকে ঘিরে বহিরাগতদের আনাগোনার সাথে সাথে এলাকাবাসীর উপর হুমকি প্রদানকে কেন্দ্র করে দিন দিন এলাকায় উত্তেজনা বাড়ছে।