লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার আদিতমারীতে ২০ বোতল ফেন্সিডিলসহ খোকন মিয়া(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার মহিষখোচা বাজার থেকে তাকে আটক করা হয়।
খোকন মিয়া আদীতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ফাতাংটারী গ্রামের সার ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোচা বাজারে থেকে পুলিশ খোকন মিয়াকে আটক করে। পরে তার শরীর তল্লাসী করে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে খোকনের দেয়া তথ্যমত পুলিশ তাকেসহ তার বাড়িতে অভিযান চালিয়ে আরো ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।