• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে নদীর পাড় থেকে কিশোরের লাশ উদ্ধার

লাশকিশোরগঞ্জ প্রতিনিধি: সবুজ মিয়া (১৪)নামের এক কিশোরের লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রনজন্ডি ইউনিয়নের বুল্লাই নদীর দক্ষিন ধার হতে এই লাশ উদ্ধার করা হয়। কিশোরটি ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।

কিশোরটির বিধবা মা সুরজন বেওয়া জানান রাতে বন্ধুদের সাথে গ্রামের অদুরে অবিলের বাজারে পিকনিক খাওয়ার পর তার ছেলে আর বাড়ি ফিরেনি।

তবে বিভিন্ন সুত্র জানায় এলাকায় জুয়া ষ্টাইলে কেরাম বোড খেলা হয়। রাতে কেরাম খেলার বাজী নিয়ে এক কোন্দলে প্রতিপক্ষ ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করে।পুলিশ এ ঘটনায় সেখানে অভিযান শুরু করেছে।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে লাশ উদ্ধারের পর কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান লাশের সুরতহাল মতে ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ জেলার মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ