• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

বন্দুক যুদ্ধখুলনা: সুন্দরবনের খুলনার কয়রা উপজেলার মান্দারবাড়িয়া অংশে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহতরা সবাই বাঘ শিকারী। এ সময় তাদের কাছ থেকে তিনটি বাঘের চামড়া এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এরআগে রবিবার সকালে বন কর্মকর্তারা জানান, খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা থানার পুলিশ একাধিক বাঘের চামড়াসহ কয়েকজনকে আটক করেছে।

চামড়া উদ্ধারের খবরটি নিশ্চিত করেছিলেন খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘কয়রার পুলিশ আটকদের নিয়ে গভীর জঙ্গলে এখন অভিযান চালাচ্ছে, যাতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুরো চক্রটিকে আটক করা যায়।’

ধারণা করা হচ্ছে, অভিযানের কোনো একপর্যায়ে পুলিশের দাবি অনুযায়ী কথিত বন্দুকযুদ্ধে এ ছয়জন নিহত হন।

সম্প্রতি এক বাঘ শুমারি কর্মসূচি শেষ করার পর বাংলাদেশের বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন মোটে ১০৬টি বাঘ অবশিষ্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ