• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

রাজধানীতে সৈনিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাঢাকা: রাজধানীর কাফরুল থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রুবেল হোসেনের ভাই রুমান আহম্মদ জানান, রাত পৌনে ১০টার দিকে তাদের বাড়ির সামনে ৬/৭ জন দুর্বৃত্ত তার ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ভাইয়ের মৃত্যু হয়।

রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেন তিনি।

তাদের বাড়ি ১৭০/এ পূর্ব কাজীপাড়া ব্যাংক কলোনী, কাফরুল থানা বলে জানান রুমান আহম্মদ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন জানান, রাজনৈতিক দ্বন্দ্ব না পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ