সিসি নিউজ:সড়ক দুর্ঘটনায় আহত নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আশরাফ উদ্দিন প্রামানিক(৫৬) ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ার পর মৃত্যুর মুখে ঢলে পড়লেন।
সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক জানান, তিনি দীর্ঘ ২৮বছর ধরে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং জেলা শহরের নতুন বাজার এলাকায় থাকতেন। গত ৪ আগষ্ট মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে শহীদ ক্যাপ্টেন বাশার তোরণের নিচে দাড়িয়ে থাকাবস্থায় সৈয়দপুর থেকে নীলফামারী মুখে আসা একটি দ্রুতগতির মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।
পারিবারিক সুত্র মতে মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর জানাযার নামাজ শেষে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।