• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আট আসামীকে গ্রেপ্তার

গ্রেফতারসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থেকে চেক জালিয়াতি ও গাছ চুরির মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আট আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুর পৌরশহরের ইসলামবাগ মহল্লার মৃত. আফাজ উদ্দিনের ছেলে সালাউদ্দিন বিপ্লব (৩৫), একই শহেরর নিয়ামতপুর চামরার গুদাম মহল্লার মৃত. আমজাদ হোসেন ছেলে আমিনুল হক দুলাল (৫০)।
এছাও সৈয়দপুর  উপজেলার লক্ষ্মণপুর চকপাড়া গ্রামের মৃত. আশরাফ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), তার ভাই  মোস্তফা হোসেন (৫২), খায়রুল ইসলাম (৪৯), রুস্তম আলী (৪৫) ও কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে স্বপন (৩৫) এবং একই গ্রামের আশরাফ স-মিলের মালিক আশরাফ আলী।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও  নাজমুল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সকলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে সালাউদ্দিন বিপ্লব ও আমিনুল হক দুলালকে নীলফামারী অতিরিক্ত দায়রা জজ আদালত চেক জালিয়াতির মামলায় এক বছর করে সাজার রায় দেয় চলতি বছর।
এছাড়াও অপর ছয় আসামীকে ২০১৪ সালে অতিরিক্ত চীফ জুডিসীয়াল আদালত গাছ চুরির অপরাধে এক বছর করে সাজাপ্রদান করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও উপ-পরিদর্শক নাজমুল হোসেনে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়য়ে গ্রেপ্তার করেন।  গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃরা আদালতের সাজা ঘোষনার পর থেকেই পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ