• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

চিরিরবন্দরে ফেন্সিডিলসহ দুই মোটরসাইকেল আরোহী আটক

Chirirbandar  photoদিনাজপুর প্রতিনিধি : জেলার চিরিরবন্দরে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর এলাকার মতিউর রহমানের ছেলে মেজবাহুল আলম (২৬) ও বিরল উপজেলার বনগাঁও কামদেবপুর এলাকার আতাউর রহমানের ছেলে আফজাল হোসেন (২৬)।
মঙ্গলবার (১১ আগষ্ট) দিবাগত রাত ১০টায় উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের মাদারগঞ্জ-কাউগাঁ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চিরিরবন্দর থানার এসআই আতোয়ার জানান, আটককৃতরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গত বছর মাষ্টার্স পাশ করেছেন। বেকার থাকায় তারা এ ব্যবসা শুরু করেছেন। আটককৃতরা জানায়, বিরল থেকে দিনাজপুর হয়ে পার্বতীপুর যাচ্ছিল।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে তারা ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ