• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

রোবটের হাতে খুন!

7012616-iron-man-robotআন্তর্জাতিক ডেস্ক : এ যেন হলিউডে নির্মিত টারমিনেটর সিনেমার কাহিনি। রোবটের হাতে খুন হলো এক কারখানার শ্রমিক। ঘটনাটি ঘটেছে বুধবার ভারতের উত্তর প্রদেশের হরিয়ানার একটি ধাতব কারখানায়।

তবে ইচ্ছাকৃতভাবে রোবট এমনটা করেছিল কিনা তা তদন্ত করে দেখবে কর্তৃপক্ষ।

ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপ (আইএমটি) নামে ওই কারখানাটিতে ৬৩টি রোবট ও ৩৯ জন শ্রমিক কাজ করতো। রোবটটি মেশিনে একটি ধাতব পাত বসানোর সময়, রামজি লাল নামে ওই শ্রমিক রোবটের খুব কাছে চলে যান। এতে রোবটটি রামজিকে আক্রমণ করে বসে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

রমিজ লালের বাড়ি উত্তর প্রদেশে। এসকেএইচ মেটালস কারখানায় তিনি দেড় বছর আগে যোগ দিয়েছিলেন।

মারুতি উদ্যোগ কামগর ইউনিয়নের জেনারেল সেক্রেটারি কুলদীপ জানঝু বলেন, যান্ত্রিক ব্যবস্থাপনাকে অবহেলার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, ওই শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়াসহ ঘটনার তদন্ত করে দেখা হবে।

এ বছরের জুনে জার্মানিতেও এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। সেখানকার একটি কারখানায় এক শ্রমিককে ধাতব প্লেটের সঙ্গে চাপা দিয়ে হত্যা করেছিল একটি রোবট।

তথ্যসূত্র : টাইমস অফ ইন্ডিয়া

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ