সিসি নিউজ: দিনাজপুরের খানসামা থানা পুলিশ মটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার রাতে জিয়া সেতুর পশ্চিম পাশে খানসামা-বীরগঞ্জ সড়ক থেকে তাদের আটক করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নুর ইসলাম সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ডাব্লু দাস (৪০) ও রাশেদুজ্জামান রাজাকে (২৩) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ডাব্লু দাস পঞ্চগড়ের ডাঙ্গিরপুকুরী এলাকার শরৎ দাসের পুত্র ও রাজা একই গ্রামের আমিরুল ইসলামের পুত্র।
এএসআই নুর ইসলাম সিসি নিউজকে জানান, আটক ওই দুই মাদক ব্যবসায়ীর নামে খানসামা থানায় মাদক দ্রব্য আইনে ওই দিনই একটি মামলা হয়েছে ( মামলা নং ১২)। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।