• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মা-ছেলের লাশ উদ্ধার

লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মা ও শিশু ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আশুরাইল গ্রামের নুর উদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার (২২) ও তার শিশু সন্তান শফিকুল ইসলাম (৩ মাস)। ঘটনার পর থেকেই নূর উদ্দিন পলাতক রয়েছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহতদের পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ আশুরাইল গ্রামে গিয়ে বাড়ির পাশের একটি পেয়ারা গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফারজানা আক্তারের লাশ উদ্ধার করা হয়। এরপর বাড়ির ভেতরের একটি কক্ষ থেকে  শিশু শফিকুল ইসলামের লাশ উদ্ধার উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ