• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকস্থলের কাছে ককটেল বিস্ফোরণ

coctel_blust1439563375রাজশাহী : রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের  বৈঠকস্থলের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত ৮টার দিকে চারঘাটের সারদহ ডিগ্রি কলেজ মাঠে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাত ৮টার দিকে সারদহ ডিগ্রি কলেজে কলেজ পরিচালনা পর্ষদের বৈঠক চলছিল। এ সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে এবং কলেজ মাঠে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অধ্যক্ষের রুমে বৈঠক করছিলেন।

ওসি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরেই পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া দেয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ