• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

দিনাজপুরে নদীতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মৃত্যুদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নদীতে ডুবে নেয়ামুল ইসলাম তুর্য (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকেল আড়াইটার দিকে শহরের পাশে পূর্ণভবা নদীর বাঙ্গিবেচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেয়ামুল দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এবং শহরের রামনগর এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে।
নিহত নেয়ামুলের সহপাঠীরা জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে তার সহপাঠীদের নিয়ে পূর্ণভবা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তার সহপাঠীরা তীরে উঠে আসলেও নেয়ামুল নদীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন খোঁজাখুজি করে তাকে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুুরি দল ঘটনাস্থলে পৌছে নেয়ামুলের লাশ উদ্ধার করে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, বেলা সোয়া ৩ টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌছে। প্রায় আধা ঘন্টা খোজাখুজির পর বিকেল ৫টায় নিহত নেয়ামুলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ