খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক শোক র্যালীর আয়োজন করা হয় ।
গতকাল শুক্রবার র্যালীটি টংগুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্ত্রী রোডে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আত্বজীবনী নিয়ে আলোচনা করা হয়।
বীষ্ণু চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক হাফিজ সরকার, খানসামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা শাখার আহব্বায়ক রেজাউল করিম,২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের ও খানসামা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহাজান ইসলাম, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাওফিক আহমেদ শামীমসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের অন্যান্য নেতৃবৃন্দ।