• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

HSTU-03মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, শোক সভা, কুরআনখানি, রক্তদান কর্মসূচী, দোয়া ও মিলাদ মাহফিল, দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি।
শনিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিতকরন, সকাল ৭ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮টায় জেলা প্রশাসন চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ।
সকাল ৯টায় একোডেমী মাঠ হতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমী মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, তরুনলীগ, কৃষকলীগ ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শহরের বিভিন্ন সরকারী বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অংশগ্রহণে করে।
সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। দুপুর ১২টায় ইনস্টিটিউট প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়। সন্ধ্যায় দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ১৪দল আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসুচীতে দলের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধায়ীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে কুরআনখানি, দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া জেলার ১৩ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
হাবিপ্রবি ঃ  এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০১৫ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে একাডেমিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করেন। এরপর এক শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আতœার প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন- শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হলসমূহ, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে দিবসটির তাৎপর্যের উপর ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম বায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান, প্রফেসর ড. মো. আব্দুল আহাদ, প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম, সাধারন সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন, ছাত্রদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ছাত্র নেতা মো. আসাদুজ্জামান জেমী, নয়ন, ও আমিনুল হক, কর্মচারীদের পক্ষে পারভেজ হোসেন, মো. আব্দুর রহিম প্রমূখ।
সব শেষে জাতির জনক ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে বাদ জোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় সুবিধা বঞ্চিতদের  মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ