• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

ঢাকা থেকে ছেড়ে গেছে হজ্বের প্রথম ফ্লাইট

haji1439683733ঢাকা : ৪১৯ জন হজযাত্রী নিয়ে এবারের হজের প্রথম ফ্লাইট আজ রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে হজের ফ্লাইট উদ্বোধন করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে জানানো হয়, বিজি-১০১১ ফ্লাইট দিয়ে দিন শুরু হলেও হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার জন হজ পালনে জেদ্দা যাওয়ার কথা। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য ইতিমধ্যেই নিজস্ব বোয়িং ট্রিপল সেভন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ২ হাজার ৬০০ জন, অবশিষ্ট ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এ বছর বিমানে যাবেন মোট ২ হাজার ৫৭৫ জন, বাকি ৪৮ হাজার ৪২৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ