• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান নিখোঁজ

বিমানআন্তর্জাতিক ডেস্ক : ৫৪ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। বাংলাদেশ সময় রোববার দুপুরে বিমানটি দেশটির পাপুয়া প্রদেশের আকাশসীমা থেকে নিখোঁজ হয় বলে অনুসন্ধানকারী ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাদেশিক রাজধানী জয়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভ্যন্তরীণ রুটের বিমানটি দক্ষিণাঞ্চলের অকসিবিল শহরে যাচ্ছিল।

বিমানের যাত্রীদের মধ্যে পাঁচ শিশু ও পাঁচজন ক্রু রয়েছেন।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জা বারাতা সংবাদ সংস্থা এএফপিকে বিমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা এখনো নিশ্চিত নন, সেটিতে কী ঘটেছিল। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছেন।
তিনি বলেন, ওই অঞ্চলের আবহাওয়া এখন বৈরী। পাহাড়বেষ্টিত অঞ্চলের আকাশ এখন মেঘাচ্ছন্ন। এ অবস্থায় অনুসন্ধান চালানো দুরূহ।

তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ