হাবিবুর রহমান, চিলমারী : সামান্য বৃষ্টিতে কুড়িগ্রামের চিলমারী-কাশিম বাজার, গোলাম হাবিব মহিলা কলেজ, কয়েকটি গ্রামেরসহ সদর থানাহাট বাজারের একমাত্র রাস্তাটি কাঁদা পানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সংস্কারের দাবিতে এবার ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার দুপুরে আনোয়ার গ্রেরেজ, রবিন হার্ডওয়ারসহ কয়েকটি দোকানের সম্মুখে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী বাবু, আনোয়ার, রবিনসহ পথচারীরা বলেন, সামান্য বৃষ্টিতে এই রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে ওই রাস্তা মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে অহরহ দুর্ঘটনাও ঘটেছে। প্রায় ৪/৫ মাস থেকে জলাবদ্ধত্বায় রয়েছে এই সড়কটি। কিন্তু কেউ নজর দিচ্ছেনা। কেউ বলছে এটি বাজারের আবার কেউ বলছে এটি এলজিইডি’র রাস্তা। তাদের এই টানাটানির ফলে হাজার হাজার মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। তারা আরো বলেন পানি ও কাদার দূর্গন্ধে ব্যবসায়ীরাসহ পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা অবিলম্বে এ রাস্তাটি ইউনিয়ন পরিষদ, হাট-বাজার কমিটি ও এলজিইডি’র কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আরো বলেন, অতিদ্রুত রাস্তাটি সংস্কার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ উপজেলা নির্বাহী প্রকৈশলী মোঃ নজরুল ইসলাম জানান রাস্তাটি হাট-বাজারের এলজিইডি’র নয় তাই কিছু বলতে পাড়ছিনা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লাহ বলেন সরেজমিন ঘুরে ব্যবস্থা নেয়া হবে।
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
চিলমারী উপজেলার পাশ্ববর্তী সরাইর পাড় মরাকাটি এলাকায় লাভলু মিয়া (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মাটিয়াল আদর্শ বাজার এলাকা মোঃ মঞ্জু মিয়ার ছেলে। তবকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকালে বাড়ীর পশ্চিমে মরাকাটা নামক ফাকা জায়গায় একটি আম গাছের ডালে গলায় দড়ি দেয়া অবস্থায় লাভলু মিয়ার ঝুলন্ত মহদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাভলু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানায়