• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে যুবকের জেল

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: এক নবম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানীর সময় এলাকাবাসীর হাতে আটক এক বখাটে যুবকের ১৫ দিনের বিনাসশ্র কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। সাজা প্রাপ্ত বখাটে যুবক ওই উপজেলার বাগাগিলি ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের সতীশ চন্দ্র রায়ের ছেলে জিল্লুর চন্দ্র রায় (২৫)।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান একই গ্রামের চটকু চন্দ্র রায়ের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে উক্ত বখাটে যুবক রবিবার দুপুরে বাড়ির অদুরে একা পেয়ে যৌন হয়রানী করে। যা মেয়েটির চিৎকারে এলাকাবাসী বখাটে যুবককে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেয়। বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট খন্দকার মোঃ নাহিদ হাসান বখাটে যুবকের স্বীকারোক্তিতে ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাসশ্র কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত যুবকটিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ