• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

ডোমারে ট্রেনের সাথে ভটভটির সংঘর্ষ: চালক নিহত

নিহতনীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রেনের সাথে স্যালো মেশিন চালিত ভটভটি নছিমনের সংঘর্ষে ভটভটি চালক জহর্দ্দি ইসলাম (৩০) নিহত হয়েছে। সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে ডোমার রেলষ্টেশনের দক্ষিন আউটার সীগনালের অদুরে ফার্মহাট অরক্ষিত লেবেল ক্রসিং এলাকায়। তবে দুর্ঘটনার স্থান থেকে এক কিলোমিটার উত্তরে রেললাইনে উপরে ওই ব্যাক্তির লাশ পাওয়া যায়। নিহত ব্যাক্তি ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের হাজ্বীপাড়া গ্রামের হারেজ ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় চোখের সামনে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ভটভটি নছিমন দুমরে মুচরে ছিটকে পড়ে যায়। আর ভটভটির চালক জমর্দ্দী ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকায় এক কিলোমিটার উত্তরে চিকনমাটি এলাকায় গিয়ে তার লাশ লাইনের ধারে ছিটকে পড়ে।
সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ