• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

স্পেনের রাষ্ট্রদূত হলেন হাসান মাহমুদ

হাসানসিসি নিউজ: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

চাকরি শেষে হাসান মাহমুদ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। পিআরএল বাতিল করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিন বছরের জন্য চুক্তিতে হাসান মাহমুদকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর পুলিশ প্রধান হিসেবে হাসান মাহমুদের মেয়াদ শেষ হয়। সরকারের আস্থাভাজন হিসেবে ওই পদে তার মেয়াদ বৃদ্ধির গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ