• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে থানায় মামলা

মামলাদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে ক্লিনিকের বিরুদ্ধে। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্বামী ধর্মচন্দ্র দেব জানান, ডা. মাসতুরা বেগমের পরামর্শে রোববার (১৬ আগষ্ট) তার স্ত্রী প্রিয়াংকা রাণীকে (২০) দিনাজপুর শহরের জোড়া ব্রিজ সংলগ্ন মাজেদা ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পর রবিবার বিকেলে অপারেশন শেষ করে ডাক্তার চলে যান। এরপর স্ত্রীর অবস্থার অবনতি হলে চিকিৎসককে খবর দেয়ার পরও আসতে দেরি হওয়ায় স্ত্রীর প্রিয়াংকা রাণীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন ধর্মচন্দ্র।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে ডা. মাসতুরা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অপারেশনের পর প্রিয়াংকা রাণীর উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়। এ অবস্থার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। এরপরও আমরা তার সার্বক্ষণিক সেবা প্রদান করি। এ ঘটনার পর রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ