• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

বিরলে ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনাদিনাজপুর প্রতিনিধি : জেলার বিরলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  রেজাউল ইসলাম (২৫) ও মোসাদ্দেক হোসেন (২৯) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে অন্যজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিরল উপজেলায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের  ঢেরাপাটিয়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম বিরল উপজেলার নিজামপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও মোসাদ্দেক হোসেন বোচাগঞ্জ উপজেলার বনহারা গ্রামের মো. হলদি চাচার ছেলে।
বিরল থানার পরিদর্শক (তদন্ত) সরেশ চন্দ্র জানান, রোববার রাতে বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজার  থেকে মোটরসাইকেলযোগে তিনজন বাড়ি যাওয়ার সময় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ঢেরাপাটিয়া মোড়ে  পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই  রেজাউল ও মোসাদ্দেক মারা যায়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
এ ব্যাপালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ