• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন ও তার সহযোগী রিপন আটক

আটকদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের শীর্ষ সন্ত্রাসী সুমন (৩০) ও তর সহযোগী রিপন বসাককে (২৮) দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক সুমনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতিসহ ১০টির অধিক মামলা রয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) দিবাগত রাতে শহরের গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক সুমন গুঞ্জাবাড়ী এলাকার সামসুল হকের ছেলে ও তার সহযোগী রিপন ছোট গুড়গুলা এলাকার কানাই লাল বসাকের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান শহরের গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুমন ও তার সহযোগী রিপনকে আটক করে। পরে তাদের তল্লাশী করে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১০টির অধিক মামলা রয়েছে। সে দীর্ঘ দিন থেকে গাঁ ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ