• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি

চুরিসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে রাতের অন্ধকারে দুই কৃষকের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হওয়ার খবর মিলেছে। বুধবার গভীর রাতে উপজেলার কয়াগোলাহাট ডাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মাদ আলী ও তার ভাই অহেদুল ইসলামের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি যায়।
জানা গেছে, মোহাম্মাদ আলীর একটি ষাড় বাছুর ও একটি বকনা এবং অহেদুল ইসলামের একটি গর্ভবতী গাভী ও একটি ষাড় বাছুর একই গোয়াল ঘরে রাখা হতো। ঘটনার দিন গভীর রাতে চোরেরা ওই গোয়াল ঘরের বাঁশের খুঁটি ও চালা কেটে গরুগুলো নিয়ে যায়। গরু চুরির এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃস্টি করেছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুল আউয়ালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গরু চুরির ঘটনাটি তিনি শুনেছেন, তবে গরুর মালিক অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ