• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা বিতরণ

pic-1দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে ওয়ার্ল্ড ভিশন ভালনারেবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্টের উদ্যোগে দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাঞ্চন কলোনী শিশু বান্ধব কেন্দ্রের শিশুদের মাঝে এই ছাতা বিতরণ করা হয়। ছাতা বিতরণ অনুষ্ঠানে ২নং ওয়ার্ড শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোহেল আরমান রাকিব, সদস্য মাহবুুবুল হক খান, মো. আফতাব আলম, সিদ্দিকা আক্তার মিকি, ফাতেমা জিনাত, লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা নিলো নাজ, ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটেটর ও কাঞ্চন কলোনী শিশু বান্ধব কেন্দ্রের শিক্ষিকা চাঁদনী আক্তার, অতিথি রেজিয়া আক্তারসহ শিশুদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ