• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সৈয়দপুরের ৫৪ জন হজ্বযাত্রী হজ্বে যাওয়া অনিশ্চিত

মক্কাসিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে এবার ৫৪ জন হজ্ব যাত্রীর হজ্বযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারিভাবে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে এদের টাকা জমা নেয়া হয়েছিল। কিন্ত ট্রাভেল এজেন্টে কর্তৃকপক্ষ ই-হজ্ব সিষ্টেমে তাদের নাম রেজিষ্ট্রেশন করতে না পাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হজ্বযাত্রীরা জানান, ঢাকাস্থ মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তারা ৫৪ জন হজ্বযাত্রী টাকা জমা দেন। ওই প্রতিষ্ঠানের সৈয়দপুরস্থ স্থানীয় এজেন্ট হাফেজ আব্দুল কাদির হজ্বযাত্রী সংগ্রহ করেন। তারা রেজিষ্ট্রেশনের জন্য টাকা জমা দেন ওই প্রতিনিধির কাছে। কিন্ত সৌদি সরকারের রেজিষ্টেশনের তালিকায় এই ৫৪ জন হজ্ব যাত্রীর নাম নেই। অভিযোগ রয়েছে, মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল কর্তৃকপক্ষের গাফিলাতির কারনে সৌদি সরকারের নির্ধারিত সময়ে ই-হজ্ব সিস্টেমে রেজিষ্ট্রেশন না করায় তাদের নাম তালিকাভূক্ত হয়নি।
এ ব্যাপারে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলের স্থানীয় প্রতিনিধি হাফেজ আব্দুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ৫৪ হজ যাত্রীকে হজ্বে পাঠাতে চেস্টা চলছে। না হলে তাদের টাকা ফেরত দেয়া হবে। তবে ৫৪ জন বলেছেন টাকা ফেরত চাইনা ,আমরা হজ্বে যেতে চাই। বিষয়টি তারা সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।

এবিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ