• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাবানলের জন্য ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা

দাবানলআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল  শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ শনিবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের খরাপীড়িত পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের সহায়তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের দমকল কর্মী পাঠিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ওবামার ঘোষণায় উত্তর-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যটির ত্রাণ তৎপরতায় সহায়তা দিতে কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ ছাড় দেয়া হয়েছে। সেখানে অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত বৃহস্পতিবার দাবানলের আগুনে তিনজন দমকলকর্মীও  মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যেই এখন বড় ধরণের দাবানল দেখা দিয়েছে। এতে প্রায় ১৩ লাখ একর এলাকা পুড়ে গেছে। এ পরিস্থিতিতে ওয়াশিংটনসহ পশ্চিমাঞ্চলের অন্য অঙ্গরাজ্য থেকে এখনো অনেক বাসিন্দাদের সরিয়ে নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ