• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুরে জাতীয় পদকপ্রাপ্ত তিশাকে সংবর্ধনা প্রদান

PBT PIC 1সিসি নিউজ: আন্তর্জাতিক স্কাউট জাম্বুরীতে অংশগ্রহন ও প্রধান মন্ত্রী কর্তৃক জাতীয় পদকপ্রাপ্ত পার্বতীপুরের মেয়ে ফৌজিয়া মুশতারী তিশাকে পার্বতীপুর মিডিয়া কর্ণারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুত্র“বার রাত ৮টায় পার্বতীপুর মিডিয়া কর্ণার কার্যালয়ে মিডিয়া কর্নারের সভাপতি এম এ আলম বাবলু’র সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও দৈনিক মানব বার্তার সম্পাদক আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক। বক্তব্য রাখেন স্কাউট সংগঠক আব্দুর রহিম শিকদার, সাংবাদিক মাহমুদুর রহমান, পৌর কাউন্সিলর ও সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, লায়ন সালেহ আহাম্মেদ মঞ্জু,  প্রকৌশলী আকতারুজ্জামান, সাংবাদিক একরামুল হক বেলাল, সাংবাদিক বদরুদোজ্জা বুলু, মোস্তাফিজার রহমান বকুল, সাজ্জাদ হোসেন, জহির রায়হান,মামুনুর রশিদ বিপ্লব। অনুষ্টানে ২০১৪ সালে জাতীয় জাম্বুরীতে যোগ দিয়ে প্রধান মন্ত্রী কর্তৃক জাতীয় পদক প্রাপ্ত ও সদ্য জাপানে অনুষ্টিত অন্তর্জাতিক ২৩ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশগ্রহনকারী দিনাজপুর জেলার একমাত্র স্কাউট পার্বতীপুরের মেয়ে ফৌজিয়া মুশতারী তিশা তার পিতা অধ্যাপক ফয়েজুর রহমান ও মাতা মর্জিনা বেগম বক্তব্য রাখেন। অনুষ্টানে অসামান্য কৃতিত্বের জন্য ফৌজিয়া মুশতারী তিশাকে পার্বতীপুর মিডিয়া কর্নারের পক্ষ থেকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে সন্মনিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পার্বতীপুর পৌর মেয়র, তিশার ভূয়সী প্রশংসা করে তাকে গনসংর্বধনা দেয়ার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ