• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

হাতীবান্ধায় নদীতে ডুবে একজনের মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নদীতে ডুবে হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া মালদাহ নদীতে এ ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্য কাদমা গ্রামের মৃত সহর উদ্দিনের ছেলে।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হেলাল উদ্দিন তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মালদাহ নদীতে মাছ ধরা শেষে, সাতার দিয়ে নদী পার হতে গিয়ে প্রবল ¯্রােতের ডুবে নিখোঁজ হয়। পরে নদীর পাড়ে থাকা স্থানীয় লোকজন ঘন্টা খানেক খোঁজাখুজির পর তার লাশ খুঁজে পায় ও তার পরিবাবের নিকট হস্তান্তর করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ