• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

কাহারোলে মাধ্যমিকের এসএমসি সদস্যের কর্মশালা শুরু

কর্মশালাকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলায় ৩দিন ব্যাপী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে কর্মশালা শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ২২ – ২৪ আগষ্ট পর্যন্ত এ কর্মশালা চলবে । কর্মশালায় প্রথম পর্যায়ে উপজেলার ১৫টি বিদ্যালয়ের সদস্যদের নিয়ে কর্মশালা শুরু হয়েছে। মূলত বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রশিক্ষণ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ