• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

Manabbandhan  Pic. 23-08-15দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মানববন্ধন পালন করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট জেলা কমিটি।  মানববন্ধনে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তিরসহ বিভিন্ন দাবী জানানো হয়।
রোববার (২৩ আগষ্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামানের নেতৃত্বে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহবানে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অতিতের ন্যায় এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্তি, যোগ্যতার শর্ত পুরণকারী শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তি, শিক্ষানীতি ২০১০ পূর্ণ বাস্তবায়ন, শিক্ষানীতি অনুসারে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার অবসান, শিক্ষায় অর্থায়নের উৎস ও ক্ষেত্র সম্প্রসারণ, বিশ্বমানের শিক্ষার জন্য শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক সংক্রান্ত ইউনেস্কো-আইএলও সুপারিশমালা বাস্তবায়ন, শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থান, শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষন দিয়েই পাঠক্রম ও পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনয়ন, দলীয় হস্তক্ষেপমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার জন্য শিক্ষা ও অভিভাবকদের ক্ষমতায়নের সমর্থনে এই মানববন্ধন। মানববন্ধন কর্মসূচীতে দিনাজপুর জেলার বিভিন্ন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ