• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

৩ আইনজীবীর স্বীকারোক্তিমুলক জবানবন্দি

59468_1চট্টগ্রাম: জঙ্গি সংগঠন শহিদ হামজাব্রিগেডকে আর্থিক যোগান দেওয়ার অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ দুই আইনজীবী।

রোববার তাদের চট্টগ্রামের বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসনের আদালতে হাজির করলে তারা এ জবানবন্দি দেয়।

প্রসঙ্গত, ১৮ আগষ্ট (মঙ্গলবার) তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। বুধবার তাদের ৩ দিনে রিমান্ডে দেয় চট্টগ্রামের একটি আদালত।

অভিযোগ ওঠেছে, শহীদ হামজা ব্রিগেড নামের ওই জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগান দেয় ওই তিন আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ