রংপুর: রংপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ রোকনুজ্জামান এ রায় প্রদান করা হয়।
পিপি অ্যাডকোকেট আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ৪ এপ্রিল রংপুর মহানগরীর জেবিসেন রোড, মাহিগঞ্জ নিজ বাড়িতে সম্পত্তি আত্মসাতের জন্য স্বামী আহসানুল হককে চেতনানাশক ঔষধ সেবন করার পর জবাই করে হত্যা করেন স্ত্রী সুফিয়া। পরে মরদেহ দু’টুকরো করে টিলাহাটধারে পুঁতে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় আহসানুলের বড় ভাই আবেদুল হক বুলবুল বাদী হয়ে সুফিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে সোমবার আদালত সুফিয়াকে ফাঁসির আদেশ ও তাকে দ্রুত গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেন।