• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলা: নিহত ২

নিহতসাতক্ষীরা: সাতক্ষীরার চিংড়াখালীতে ভূমিহীনদের ওপর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আনন্ত ১০ জন। এ ঘটনায় অস্ত্র ও তিনটি বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে এঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের ভূমিদস্যু আশরাফ মীর (৬০) ও তার সহযোগী একই এলাকার ইসহাক আলী (৪৮)।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল জানায়, বিগত ২০০৪ সাল থেকে কালিগঞ্জের বৈরাগিরচক-চিংড়িখালী ভূমিহীন পল্লির ৯’শ বিঘা সরকারি খাস জমিতে ৪৪৬টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে।

সোমবার ভোরে কালিগঞ্জের কাজলা কাশিবাটি গ্রামের চিহ্নিত ভূমিদস্যু আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী চিংড়িখালী ভূমিহীন পল্লি থেকে বসবাসকারীদের উচ্ছেদের লক্ষে আকস্মিক হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে তাদের বোমায় আহত হন ফিরোজ, গফুর ও মনিসহ বেশ কয়েকজন। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

পল্লির বাসিন্দারা জানান, হামলাকারীরা কমপক্ষে ৪০টি বোমার বিস্ফোরণ ঘটায়। তারা গুলিও ছোড়ে । এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আশরাফ মীর, তার সহযোগী ইসহাক আলী ও আবু বকরকে অস্ত্র ও বোমাসহ ধরে ফেলে।

তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকাল ১০ টার দিকে আশরাফ মীর ও ইসহাক আলী মারা যায়। আহত আবু বকরের অবস্থা আশংকাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ