• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |

দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

Manabbandhan Pic.24-08-15দিনাজপুর প্রতিনিধি : ইয়াসমিন ট্রাজিডি ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপি সকল ধর্ষণ, হত্যা ও নির্যাতনকারীদের প্রতিহত এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদ  জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সোমবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে ১ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুরের মেয়ে ইয়াসমিনকে ১৯৯৫ সালের ২৪ আগষ্ট পুলিশবেশে জনগণের রক্ষকরা ধর্ষণ ও হত্যা করে। এই বর্বরোচিত হত্যার প্রতিবাদে দিনাজপুরের মানুষ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানেও গুলি চালায় ফলে ৬ জন নিহত হয়। ইয়াসমিন হত্যার প্রতিবাদ করতে যেয়ে যারা সেদিন নিহত হয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করে ইয়াসমিন হত্যার প্রতিবাদের ঘটনায় নিহত সামু, সিরাজ, কাদেরসহ ছয়জন হত্যাকারীদের বিচারের দাবি করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে, বিচারহীনতার সংস্কৃতি সমাজে যে অপরাধ প্রবনতার জন্ম দিচ্ছে, এখান থেকে রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। রাজনৈতিক ছত্রছায়াতেও এই অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে যা দুঃখজনক। নারী সমাজের প্রতি সকল অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে মহিলা পরিষদ সামনের সারিতে আছে, থাকবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, অর্থ-সম্পাদক রত্না মিত্র, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সুমিত্রা বেসরা, প্রচার সম্পাদক মওদুদা বেগম, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক রওশন আরা, সমাজকল্যান সম্পাদক নুরুননাহারসহ জেলা ও পাড়া কমিটির শতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ