আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের জলসীমানায় ঢুকে পড়ায় ভারতীয় জেলেদের নগ্ন করে মারধর করেছে শ্রীলঙ্কান নৌবাহিনীর সদস্যরা। সেই আক্রমণে আহত হয়েছে ১২ ভারতীয় জেলে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ২০টি মাছ ধরার নৌকা।
সোমবার রাতে সাতটি নৌকা নিয়ে ওই এলাকায় টহল দিচ্ছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। এ সময় তাদের জলসীমায় ঢুকে পড়ায় বেশকিছু ভারতীয় জেলেকে আটক করে তারা। পরে তাদের নগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ। ফিরে আসার পর আহত জেলেদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি সহ্যরাজ।
তিনি জানান, সোমবার রাতে ৫৩১টি মাছ ধরার নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিল জেলেদের একটি বড় দল। ওই রাতেই শ্রীলঙ্কান জলসীমায় এ ঘটনা ঘটে।