• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

খানসামায় শিশু সুরক্ষা ও শিশুবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

প্রশিক্ষণখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ২২ জন বালিকা(পিয়ার এডুকেটর)-দের অংশগ্রহনে শিশু সুরক্ষা ও শিশুবিবাহ প্রতিরোধ বিষয়ক ২৩-২৪ আগস্ট দু’দিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এ ইউনিয়নের  মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন মেয়েশিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহন করে।প্ল্যান ইন্টা:বাংলাদেশ ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র(এসইউপিকে)র ‘শিশুবিবাহ বন্ধ প্রকল্প’-র আয়োজনে এ প্রশিক্ষণে এসইউপিকে প্রতিনিধি প্রশান্ত রায়ের সন্ঞালনায় মূলত: শিশু অধিকার,শিশু নির্যাতন, শিশুবিবাহ’র কুফল বিষয়সমূহ আলোচিত হয়।পাশাপাশি শিশুদের নিজেদের সুরক্ষায় নিজেদের করণীয় নির্ধারনে কতকগুলো কৌশল অংশগ্রগনকারীরা রপ্ত করে।অংশগ্রহনকারীদের উদ্বুদ্ধ করতে প্ল্যান ও এসইউপিকের প্রতিনিধি-সুবীর কুমার কর,দেব প্রসাদ মোহান্ত,উম্মে খালেদা,ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।  শিশুরা নিজেকে সুরক্ষিত রেখে জীবন গঠনে ও অনান্য শিশুদের জন্য এ ব্যাপারে কাজ করার প্রত্যয় রেখে প্রশিক্ষণ শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ