• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |

দিনাজপুরে মিডিয়ার প্রতিনিধিদের সাথে সনাকে‘র মতবিনিময়

TIB,1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মিডিয়ার প্রতিনিধিদের সাথে সচেতন নাগরিক কমিটি- সনাক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো জোড়াল ও সফল করার লক্ষে স্থানীয় পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. সফিকুল হক ছুট। সভায় সনাক’র নতুন প্রকল্প ‘‘(বিবেক) বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ’’ কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনায় সনাক স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও জলবায়ু অর্থায়ন সুশাসন বিষয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে তার বাস্তব চিত্র তুলে ধরা হয়। সেই সাথে সনাকে‘র এই কার্যক্রমের ফলে বিভিন্ন ক্ষেত্রে সফলতার বিষয়টিও মিডিয়ার প্রতিনিধিদেরকে জানান হয়।
দিনাজপুরে সনাক আগামীতে ভুমি প্রশাসনকে নিয়েও কাজের পরিকল্পনা করছে বলে মতবিনিময় সভায় অবগত করা হয়। মিডিয়ার প্রতিনিধিরা সনাকে‘র কার্যক্রমকে আরো জোড়ালোভাবে তুলে ধরা পরামর্শ প্রদান করেন এবং তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সভাকে আশ্বস্ত করা হয়। দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করাকে কেন্দ্র করে হুমকি, ধুমকির সম্মুখিন হলেও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাবেন বলে মতামত ব্যক্ত করেন মিডিয়ার প্রতিনিধিরা। দেশে দুর্নীতি প্রতিরোধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ এবং প্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করতে পারলে দেশের জনগন অন্ধকার থেকে বের হতে পারবে বলে সভায় জানানো হয়। সকলেই ঐক্যবদ্ধ হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব বলে মতামত ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় মিডিয়ার প্রতিনিধিসহ সনাকের প্রাক্তন সভাপতি মো. হাবিবুল ইসলাম, সনাক সদস্য লাইলা চৌধুরী, তারেকুজ্জামান তারেক, মোজাফ্ফর আলী মিলন, চিত্ত ঘোষ সনাক, অধ্যাপক বিধান চন্দ্র হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ