• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

কাহারোলে প্রাণি সম্পদ বিভাগের সেবার মান বিষয়ক সংলাপ

polli sari 25কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে প্রাণি সম্পদ বিভাগের সেবার মান বিষয়ক উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত। দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনাজপুর পল্লীশ্রীর সহযোগীতায় ও গন সংগঠনের আয়োজনে খাদ্য নিরাপর্ত্তা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দরিদ্র ও বিপদাপন্ন কৃষক এবং জেলেদের অংশগ্রহণ ও প্রভাব বৃদ্ধি করন প্রকল্পের আওতায় গণ সংগঠনের হাতিশা গ্রামের সভা নেত্রী মোছাঃ কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। সংলাপের বিভিন্ন বিষয় দিক নিয়ে আলোচনা পর্যালোচনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষি বিদ মোঃ আব্দুল হান্নান সহ উপজেলার ৪টি ইউনিয়নের গনসংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ